লগ আউট
Are you sure you want to exist?

সম্পদের ওপর রিটার্ন (ROA): হিসাব ও সূত্র

সম্পদের ওপর রিটার্ন বা সংক্ষেপে ROA হলো একটি নির্দিষ্ট পরিমাপক, যা কোম্পানির মোট সম্পদের ভিত্তিতে তার লাভজনকতা নির্ধারণ, পরিমাপ ও হিসাব করতে সাহায্য করে। অন্য কথায়, সম্পদের ওপর রিটার্ন অনুপাত একটি বেশ সহজ পরিমাপক, যা সম্পদে বিনিয়োগ করা অর্থ এবং নিট আয়ের ভিত্তিতে বিনিয়োগকারীদের বিভিন্ন ব্যবসার তুলনা করতে সাহায্য করে।

None

এই নিবন্ধে আমরা সম্পদের ওপর রিটার্নের একটি সহজ সূত্র দেব, যাতে নতুনরা অনুপাতটি হিসাব করতে পারেন এবং কোনো নির্দিষ্ট কোম্পানিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা সার্থক হবে কি না তা ঠিক করতে পারেন।

ROA কী?

কোম্পানি কতটা ভালোভাবে কাজ করছে, তা বোঝার জন্য বিনিয়োগকারীরা সম্পদের ওপর রিটার্নের অনুপাত ব্যবহার করেন। এই রিটার্ন বেশি হলে বোঝায়, ব্যবসার উৎপাদনশীলতা বেড়েছে এবং সম্পদ দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করা হচ্ছে। অনুপাত কম হলে তা অর্থায়নে সমস্যা ও দুর্বল ব্যবস্থাপনার ইঙ্গিত দেয়। অর্থাৎ, কোম্পানিটি বিনিয়োগের জন্য ভালো পছন্দ নয়।

সম্পদের ওপর রিটার্নের সূত্র

ROA হিসাব করতে কোম্পানির নিট আয় জানতে হবে, যা বার্ষিক নিট উপার্জনের সমান। পাশাপাশি গড় সম্পদের পরিমাণ (অথবা মেয়াদ শেষে সম্পদের পরিমাণ) জানতে হবে। ROA-এর সূত্রটি হলো:

ROA = নিট আয় / গড় (মেয়াদ শেষে) সম্পদ

ইন্ডাস্ট্রির সেরা ট্রেডিং শর্ত
ডিপোজিট বোনাস
সর্বোচ্চ 200% ডিপোজিট বোনাস 
সর্বোচ্চ 200%
স্প্রেড
0 পিপ থেকে স্প্রেড 
0 পিপ থেকে
পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম
এখনই যোগ দিন

সম্পদের ওপর রিটার্ন কেন গুরুত্বপূর্ণ?

এটি একটি সহজ কিন্তু কার্যকর উপায়, যা বিনিয়োগকারীদের কোম্পানির মুনাফা করার সক্ষমতা মূল্যায়নে সাহায্য করে। নির্দিষ্ট সময়সীমায় ব্যবসার কার্যকারিতা তুলনা করা যায়। একটি কোম্পানির কার্যকারিতা বিশ্লেষণে বা একই সময়ে দুটি ভিন্ন প্রতিষ্ঠানের তুলনা করে কোনটি বেশি দক্ষ ও উৎপাদনশীল তা বোঝার জন্য ROA ব্যবহার করা যায়।

দুটি ভিন্ন কোম্পানির তুলনা করতে চাইলে, সেগুলোর আকার ও শিল্পখাত একই হওয়া গুরুত্বপূর্ণ। সাধারণত, বিভিন্ন শিল্পখাতের কোম্পানির সম্পদের ওপর রিটার্নের অনুপাত ভিন্ন হয়।

আকারে ভিন্ন দুটি ব্যবসার তুলনা করার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। কারণ, কিছু প্রতিষ্ঠান বেশি সম্পদ ব্যবহার করে এবং তাদের নিট আয়ও বেশি হয়।

বিনিয়োগকারীদের জন্য সম্পদের ওপর রিটার্নের অনুপাতের ব্যবহার

বিভিন্নভাবে ROA হিসাব করে বিনিয়োগকারীরা উপকৃত হতে পারেন। ট্রেডার ও কোম্পানি—উভয়েই যেসব সাধারণ কারণে এটি কাজে লাগাতে পারেন, তা হলো:

  1. ব্যবসার দক্ষতা ও মুনাফা করার সক্ষমতা নির্ধারণ করতে। ROA ব্যবহারের এটিই প্রধান কারণ, বিশেষ করে আপনি যদি দীর্ঘমেয়াদি ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের সুযোগ খুঁজে থাকেন।
  2. দুটি ভিন্ন কোম্পানির তুলনা করতে। দুটি সম্ভাব্য বিনিয়োগের বিকল্পের মধ্যে সেরা বিকল্পটি বেছে নেওয়ার এটি একটি ভালো সুযোগ। তবে, ভিন্ন শিল্পখাতের কোম্পানির তুলনা এড়িয়ে একই আকার ও শিল্পখাতের কোম্পানিগুলো মূল্যায়ন করা উচিত।
  3. সম্পদ-স্বল্প বা সম্পদ-নিবিড় ব্যবসা শনাক্ত করতে। অনুপাত কম হলে বোঝায়, কোম্পানিটি সম্পদ-নিবিড় শ্রেণির (যেমন, এয়ারলাইন কোম্পানি)। অনুপাত বেশি হলে কোম্পানিটি সম্পদ-স্বল্প ধরনের (যেমন, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি)।

হিসাবে ROA 20%-এর বেশি হলে বোঝায়, ব্যবসাটি সম্পদ-স্বল্প এবং ভালোভাবে পরিচালিত হচ্ছে। অনুপাত 5%-এর নিচে নেমে গেলে, সম্ভবত প্রতিষ্ঠানটি সম্পদ-নিবিড় ধরনের। দীর্ঘমেয়াদে এমন প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের জন্য কিছু ঝুঁকি থাকে।

এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।