লগ আউট
Are you sure you want to exist?

ল্যাটেন্সি কী এবং এটি ফরেক্স মার্কেটকে কীভাবে প্রভাবিত করে?

সফল ট্রেডিং বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। সাফল্য পরিমাপ করতে হলে আপনাকে অনেকগুলো প্রাসঙ্গিক মাপকাঠির ওপর নির্ভর করতে হতে পারে। ল্যাটেন্সিও তেমনই একটি বিষয়, যদিও বিভিন্ন পর্যায়ের ট্রেডাররা প্রায়ই এটি উপেক্ষা করেন বা খেয়ালই করেন না।

None

অনলাইন ট্রেডিং ও ই-ব্রোকাররা আজকের আর্থিক জগতে প্রভাবশালী হয়ে উঠেছে। এ সময় নেটওয়ার্ক ল্যাটেন্সির মতো নতুন শব্দ প্রায়ই শোনা যায়, যা প্রযুক্তিবিদ নন এমন ব্যক্তি এবং নতুনদের জন্য বোঝা বেশ কঠিন। ল্যাটেন্সি কী? শব্দটির অর্থ কী? এটি ফরেক্স বাজারকে কীভাবে প্রভাবিত করে?

এই নিবন্ধে আমরা এসব প্রশ্নের উত্তর দেব।

ল্যাটেন্সি বলতে কী বোঝায়?

বিষয়টি একটু সহজ করে বলতে, “ল্যাটেন্সি” শব্দটিকে “বিলম্ব”-এর সমার্থক হিসেবে সংজ্ঞায়িত করা যাক। অন্যভাবে বললে, একটি অর্ডার কার্যকর হতে যে সময় লাগে, সেটিই ল্যাটেন্সি। একজন ট্রেডারের কাছ থেকে ব্রোকারের সার্ভারে অর্ডার পৌঁছাতে যে সময় লাগে, এটি সেই সময়। “উচ্চ ল্যাটেন্সি” বলতে আমরা দ্রুত অর্ডার কার্যকর হওয়াকে বুঝি; এর বিপরীতে, কম ল্যাটেন্সি মানে কার্যক্রমের প্রতিক্রিয়ায় বিলম্ব। সাধারণত ওয়েবসাইটের পেজ লোড হওয়ার গতির মতোই এটি মিলিসেকেন্ডে মাপা হয়।

ল্যাটেন্সির গুরুত্ব

আমরা জানি, বাজারের নড়াচড়া কখনো থামে না। দামের সঙ্গে তাল মিলিয়ে বাজার ওঠানামা করে। কখনো কখনো মুহূর্তের মধ্যেই পরিবর্তন ঘটে যেতে পারে। সঠিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রেডারদের হাতে থাকে মাত্র কয়েক সেকেন্ড। তা না হলে তারা ট্রেডে লোকসান করবেন।

এ ছাড়া, সক্রিয় ট্রেডারদের জন্য ল্যাটেন্সি শুধু উচ্চ হলেই চলবে না, এটি স্থিরও থাকতে হবে। তা নিশ্চিত করতে ইন্টারনেট সংযোগ, সফটওয়্যার, ব্রোকারের সার্ভারের কার্যক্ষমতা, ট্রেডারের হার্ডওয়্যারসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হবে।

এ ছাড়া, ল্যাটেন্সি শুধু অর্ডার কার্যকর হওয়ার গতিই নয়। জরুরি বাজারের তথ্য, আপডেট এবং বিশ্লেষণ আপনি কত দ্রুত পাবেন, সেটিও এটি নির্ধারণ করে। কোনো ট্রেডিং প্রোগ্রামের কোড ঠিকভাবে লেখা না হলে বা সার্ভারের কার্যক্ষমতা কম হলে তথ্য পৌঁছাতে দেরি হতে পারে এবং ট্রেডিং সিগন্যালও সঠিক নাও হতে পারে। ফলে লাভের সুযোগ হাতছাড়া হতে পারে। প্রতিটি মাইক্রোসেকেন্ডই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে স্লিপেজের কথা বিবেচনা করলে।

ইন্ডাস্ট্রির সেরা ট্রেডিং শর্ত
ডিপোজিট বোনাস
সর্বোচ্চ 200% ডিপোজিট বোনাস 
সর্বোচ্চ 200%
স্প্রেড
0 পিপ থেকে স্প্রেড 
0 পিপ থেকে
পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম
এখনই যোগ দিন

স্লিপেজ কী?

ল্যাটেন্সির বিভিন্ন রূপ থাকতে পারে, স্লিপেজ তার একটি। অর্ডার দেওয়ার আগে ট্রেডার যে দাম আশা করেন, আর বাস্তব সময়ে যে দামে ট্রেড সম্পন্ন হয়—এই দুই দামের পার্থক্যই এটি পরিমাপ করে। দাম দ্রুত পরিবর্তিত হওয়ায় সামান্য দেরি বা স্লিপেজের কারণেও মুনাফা কমে যেতে পারে।

ল্যাটেন্সিকে প্রভাবিত করে যেসব বিষয়

এর কয়েকটি বিষয় নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছি। তবে, ব্রোকার বেছে নেওয়া বা পরীক্ষা করার সময় মনে রাখার জন্য ল্যাটেন্সিকে প্রভাবিত করে এমন প্রধান বিষয়গুলো একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক:

  1. ইন্টারনেট সংযোগ — এ বিষয়টি বেশ পরিষ্কার। আপনি ট্রেড করুন, সিনেমা দেখুন বা শুধু ইন্টারনেট ব্রাউজ করুন—দুর্বল সংযোগের কারণে ল্যাটেন্সি সমস্যা হতে পারে। নিয়মিত পিং পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।
  2. স্থানীয় হার্ডওয়্যার — হার্ডওয়্যারের সামগ্রিক কর্মক্ষমতাও গুরুত্বপূর্ণ। অনলাইন প্রযুক্তির উন্নতির সঙ্গে আপনার ল্যাপটপ বা CPU-র আরও বেশি রিসোর্সের প্রয়োজন হতে পারে।
  3. ফরেক্স VPS — হোস্টিংয়ের কর্মক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। এটি শুধু অর্ডার এক্সিকিউশন নয়, পুরো ট্রেডিং প্ল্যাটফর্ম-এর কার্যকারিতার জন্যও দায়ী। সার্ভারের দুর্বল কর্মক্ষমতার ভালো সমাধান হতে পারে VPS। তবে VPS-এ অ্যাক্সেস দেওয়া ব্রোকারের সিদ্ধান্ত। ব্রোকার তা না দিলে, ট্রেডারদের এ বিষয়ে কিছু করার থাকে না।

উপসংহার

অর্ডার এক্সিকিউশনের গতি নির্ধারণ করে ল্যাটেন্সি, যা পুরো ট্রেডিং সিস্টেমের কর্মক্ষমতাকেও প্রভাবিত করে। বিভিন্ন বিষয় এর ওপর প্রভাব ফেলতে পারে। এর কয়েকটি ট্রেডার নিয়ন্ত্রণ করতে পারেন—যেমন, হার্ডওয়ারের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণ। অন্যগুলো পুরোপুরি নির্ভর করে বেছে নেওয়া ব্রোকারের ওপর।

এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।