লগ আউট
Are you sure you want to exist?

কোডিং ছাড়াই ট্রেডিং কৌশল ব্যাকটেস্ট করার পরামর্শ

ট্রেডিং কৌশল ব্যাকটেস্টিং বলতে কী বোঝায়? চলুন, ট্রেডারদের টুলবক্সে কী আছে দেখে নেওয়া যাক। সেখানে কী কী পাবেন বলে মনে হয়? ট্রেডিং প্ল্যাটফর্ম, কাস্টম ও বিল্ট-ইন ইন্ডিকেটর, ট্রেডিংয়ের মৌলিক বিষয়সংক্রান্ত তথ্যের উৎস। আর কী? সব ট্রেডের বিবরণ লেখা একটি নোটবুক। খবর ও বিশ্লেষণ, বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন।

None

সফল ট্রেডিংয়ের জন্য এগুলো যথেষ্ট বলেই মনে হয়। কিন্তু একটি জিনিসের অভাব আছে। আপনার নির্দিষ্ট চাহিদা ও ট্রেডিং স্টাইল অনুযায়ী তৈরি ট্রেডিং কৌশলটিও টুলবক্সে থাকা উচিত। তাছাড়া, কৌশলটি কাজ করছে কি না, তা 100% নিশ্চিত হওয়া দরকার। এ ক্ষেত্রেই ট্রেডিং কৌশল ব্যাকটেস্ট করা কাজে আসে।

কৌশল ব্যাকটেস্টিং কী?

ধারণাটি বেশ পরিষ্কার। আমাদের একটি ট্রেডিং কৌশল আছে এবং আমরা দেখতে চাই, বাস্তব বাজার পরিস্থিতিতে এটি কাজ করে কি না। সহজভাবে বললে, ট্রেডিং কৌশল ব্যাকটেস্টিং হলো অতীতের কোনো সময়সীমায় নির্দিষ্ট কৌশল বা অনুমানটি পরীক্ষা করার প্রক্রিয়া। অর্থাৎ, আমরা কৌশলটি আসন্ন সময়ে প্রয়োগ না করে অতীতের সময়সীমা ও তথ্য ব্যবহার করি। ট্রেডিং কৌশল ব্যাকটেস্ট করার মাধ্যমে আমরা আসলে অতীতে ফিরে গিয়ে দেখি, বর্তমানের অনুমানটি তখন কীভাবে কাজ করত।

এর প্রধান সুবিধা হলো, একজন ট্রেডার কোনো প্রতিনিধিত্বশীল সময়সীমার সঙ্গে বৈশিষ্ট্য ও প্রভাবকগুলো মেলে—এমন যেকোনো সময়কাল বেছে নিতে পারেন এবং একই ফলের জন্য বর্তমান ট্রেডিং কৌশলটি সেই ঐতিহাসিক সময়সীমা অনুযায়ী সমন্বয় করতে পারেন। শুনতে বেশ কার্যকর, তবে জটিল। কিন্তু নিজে ট্রেডিং কৌশল ব্যাকটেস্ট করার পদ্ধতি শিখলে তা আর জটিল মনে হবে না।

ইন্ডাস্ট্রির সেরা ট্রেডিং শর্ত
ডিপোজিট বোনাস
সর্বোচ্চ 200% ডিপোজিট বোনাস 
সর্বোচ্চ 200%
স্প্রেড
0 পিপ থেকে স্প্রেড 
0 পিপ থেকে
পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম
এখনই যোগ দিন

কৌশল ব্যাকটেস্টিংয়ের ধরন

রিয়েল টাইমে কৌশল পরীক্ষা করতে ট্রেডারদের কাছে প্রধানত দুটি বিকল্প রয়েছে। সেগুলো হলো:

  • অটোমেটেড কৌশল ব্যাকটেস্টিং—এ পদ্ধতিতে কোড লিখতে হয়, যা পরীক্ষা করতে চাওয়া কৌশল অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। তবে যারা প্রযুক্তিগত কাজে দক্ষ নন এবং কোডিং জানেন না, তাদের জন্য এ পদ্ধতির কোনো মানে হয় না। যেমন আমরা।
  • ম্যানুয়াল কৌশল ব্যাকটেস্টিং—যাদের কোডিং দক্ষতা নেই, তারাও এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। ধারণাটি হলো, অটোমেটেড কোড যা করে, সেটিই নিজের হাতে করা।

দ্বিতীয় পদ্ধতিতে বেশি সময় লাগে। তবে শুনতে যতটা জটিল মনে হয়, ততটা নয়। চলুন, MT4-এ ট্রেডিং কৌশল ব্যাকটেস্ট করার একটি উদাহরণ দেখি।

MT4-এ কৌশল ব্যাকটেস্টিং

আগেই উল্লেখ করা হয়েছে, আমরা এমন একটি ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করব, যা কোডিং বা প্রযুক্তিগত দক্ষতা নেই এমন ব্যবহারকারীদের জন্য উপযোগী। এখানে মূল ধারণাটি হলো, অতীতের বাজারে ট্রেড করা। প্রতিটি চার্ট বিস্তারিতভাবে দেখুন এবং লাইভ আর্থিক বাজারে যেভাবে করেন, সেভাবেই একেকটি বার ধরে বিশ্লেষণ করুন।

তাই, MT4-এ আপনার ট্রেডিং কৌশল ব্যাকটেস্ট করার প্রধান ধাপগুলো হলো:

  1. আপনি যে মার্কেটে ট্রেড করতে চান, সেটি বেছে নিন।
  2. চার্টটি স্ক্রল করে আগের সময়ে যান।
  3. ইন্ডিকেটর যোগ করুন এবং চার্টে ট্রেডিং টুল যোগ করুন।
  4. চার্ট সেটিংসে গিয়ে প্রফিট টার্গেট, এন্ট্রি ও স্টপ লস সেট করুন (একটি ট্রেড করুন)।
  5. ট্রেডের ফলাফল লিখে রাখুন।
  6. কৌশলটি যথেষ্ট কার্যকর প্রমাণিত না হওয়া পর্যন্ত 3-5 নম্বর ধাপগুলো আবার করুন।

শক্তিশালী ও নির্ভরযোগ্য ট্রেডিং প্ল্যাটফর্ম MetaTrader 4-এ ব্যাকটেস্টিং করুন! এখানে একটি সহজ রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করলেই কৌশল ব্যাকটেস্ট করার জন্য বিনামূল্যে MT4 ডাউনলোড করতে পারবেন।

কৌশল ব্যাকটেস্টিংয়ের সুবিধা ও অসুবিধা

সফল একটি কৌশল আপনার হাতে থাকলে যে বড় সুবিধা হয়, তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, কৌশল ব্যাকটেস্টিং নিখুঁত ফলাফল বা বিপুল মুনাফার নিশ্চয়তা দেয় না। এর উদ্দেশ্য হলো বাজার সম্পর্কে জানা এবং গভীরভাবে বিশ্লেষণ করা—যেভাবে আপনি এখন আর্থিক বাজারে প্রবেশের সময় সবসময় করে থাকেন। পাশাপাশি, কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা ও অসুবিধার কথাও মনে রাখা দরকার।

কৌশল ব্যাকটেস্টিংয়ের সুবিধা:

  • কোনো প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন নেই।
  • কোড করার দরকার নেই।
  • যে প্ল্যাটফর্মই ব্যবহার করুন না কেন, যেকোনো ট্রেডার এটি বিনামূল্যে ব্যবহার করতে পারেন।
  • কৌশল সম্পর্কে কার্যকর ধারণা ও পরীক্ষার ফলাফল পাওয়া যায়।

কৌশল ব্যাকটেস্টিংয়ের অসুবিধা:

  • এতে অত্যন্ত বেশি সময় লাগে।
  • ভুল হতে পারে।
  • ট্র্যাকিংয়ের ফলাফল বিভ্রান্তিকর হতে পারে।
  • অতীতের তথ্য সীমিত।

এই ধারণা অনুসরণ করলে আপনাকে বিভিন্ন ট্রেডিং সময়কাল বিবেচনা করতে হবে, যা কঠিন।

এখানে ভালো খবর হলো, MT4-এ আরও উন্নত ফিচার রয়েছে। আপনি যদি MT4 ব্যবহার করতে পারেন, তাহলে পছন্দের চার্ট বেছে নিয়ে সময় পিছিয়ে নিতে পারবেন। অর্থাৎ, "Forex Simulator" ফিচারের সাহায্যে আপনার পছন্দের যেকোনো দিন থেকে আগের কোনো সময়ের বাজারের গতিবিধি আবার দেখতে পারবেন। লাইভ ট্রেডিংয়ের মতোই প্রয়োজনমতো অর্ডার দিতে বা সেগুলো পরিবর্তন করতে পারবেন।

এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।