লগ আউট
Are you sure you want to exist?

নতুনদের জন্য ট্রেন্ডলাইন ট্রেডিং কৌশল

অন্য যেকোনো ট্রেডিং কৌশলের মতো, সঠিকভাবে প্রয়োগ করলে ট্রেন্ডলাইন ট্রেডিং কৌশল নতুন ও অভিজ্ঞ—দুই ধরনের ট্রেডারেরই কাজে আসতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস ও ট্রেডিং চার্ট গভীরভাবে বিশ্লেষণ করে বাজার সম্পর্কে আরও সামগ্রিক ধারণা পেতে চান, এমন ট্রেডারদের জন্য এটি একটি কার্যকর টুল হিসেবে প্রমাণিত হয়েছে। কৌশলটি সঠিকভাবে ব্যবহার না করলে ট্রেন্ডলাইনগুলো অর্থহীন হয়ে পড়বে। বরং এগুলোর ব্যবহার উল্টো ক্ষতির কারণ হতে পারে।

None

কার্যকরভাবে ব্যবহার করলে ট্রেন্ডলাইন ট্রেডারদের দামের বিপরীতমুখী হওয়া বা ট্রেন্ড আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত শনাক্ত করতে সাহায্য করতে পারে। কৌশলটি ভুলভাবে প্রয়োগ করলে প্রাইস অ্যাকশন সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে, যা বড় ক্ষতির কারণ হতে পারে। ব্যর্থতা এড়াতে এবং ফরেক্স ট্রেডিংয়ে ট্রেন্ডলাইন কৌশল থেকে সর্বোচ্চ সুবিধা পেতে আমরা কিছু দরকারি পরামর্শ দিয়েছি।

ট্রেন্ডলাইন ট্রেডিং কৌশলের প্রাথমিক ধারণা

ট্রেন্ডলাইন ব্যবহারের মূল উদ্দেশ্য হলো ট্রেন্ড বা রেঞ্জের সাইডওয়ে মুভমেন্ট শনাক্ত করা। লাইনটি সুইং হাই ও সুইং লোকে যুক্ত করে। প্রতিবার দাম বাড়লে লাইনটিও সেই অনুযায়ী ওপরে উঠবে। এতে ট্রেডারদের বোঝা সহজ হয়, তাদের দামের বিপরীতমুখী হওয়ার অপেক্ষা করা উচিত, নাকি ট্রেন্ড আরও শক্তিশালী হওয়ার।

দাম কমলে সুইং হাইও কমে যায়। এ ক্ষেত্রে ট্রেডাররা নিম্নমুখী ট্রেন্ড বা দামের গতিবিধি পর্যবেক্ষণ করতে ট্রেন্ডলাইন ব্যবহার করবেন।

ইন্ডাস্ট্রির সেরা ট্রেডিং শর্ত
ডিপোজিট বোনাস
সর্বোচ্চ 200% ডিপোজিট বোনাস 
সর্বোচ্চ 200%
স্প্রেড
0 পিপ থেকে স্প্রেড 
0 পিপ থেকে
পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম
এখনই যোগ দিন

ট্রেন্ডলাইন ট্রেডিং কৌশল ব্যবহারের পরামর্শ

আপনি দেখতে পাচ্ছেন, কৌশলটি বেশ সহজ। তবে শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে:

  1. একাধিক ট্রেন্ডলাইন – শুধু একটি ট্রেন্ডলাইন ব্যবহার করা খুব একটা ভালো সমাধান নয়। সাধারণত, ট্রেডাররা একই সময়ে যতগুলো সম্ভব লাইন আঁকতে একাধিক ট্রেন্ডলাইন ব্যবহার করেন। এর ফলে, বিভিন্ন সময়সীমায় দামের ওঠানামা সম্পর্কে একই সঙ্গে সামগ্রিক ধারণা পাওয়া যায়। মনে রাখবেন, কিছু ট্রেন্ডলাইন অল্প সময়ের জন্য কার্যকর থাকবে। কারণ, দাম দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী থাকতে পারে না। অন্য কথায়, ট্রেডাররা যখন খুশি ট্রেন্ডলাইন আঁকতে পারেন এবং সামগ্রিক ট্রেন্ডের পাশাপাশি দীর্ঘমেয়াদে প্রধান ট্রেন্ডকে প্রভাবিত করতে পারে এমন ছোট ট্রেন্ড শনাক্ত করতেও প্রয়োজনমতো একাধিক লাইন ব্যবহার করতে পারেন।
  2. ট্রেন্ডলাইন সমন্বয় – লাইন আঁকার পর সেটিকে ট্রেডিং চার্টের সঙ্গে মিলিয়ে সমন্বয় করতে হবে। এখানে প্রধান চ্যালেঞ্জ হলো, লাইনগুলো সময় ও দামের অক্ষের সঙ্গে সঙ্গে সরে যায়, কারণ এগুলো দাম ও সময়—দুটির ওপরই নির্ভর করে। অর্থাৎ, ট্রেন্ডের গতি বাড়লে বা কমলে প্রতিবারই লাইনগুলো সমন্বয় করতে হবে। তাছাড়া, শুধু ট্রেন্ডলাইনকে স্বতন্ত্র টুল হিসেবে নির্ভর করা উচিত নয়। নির্দিষ্ট ট্রেন্ডের মধ্যে দাম যেভাবে চলছে, তার ওপর নির্ভর করে ট্রেডারদের ঠিক করতে হবে লাইনটি কোথায় সমন্বয় করবেন। ট্রেন্ড ঊর্ধ্বমুখী হলে সাধারণত দাম আগের চেয়ে উঁচু লো বা হাই তৈরি করে। দাম আগের লাইন ভেদ করে গেলেই যে ট্রেন্ড শেষ, তা নয়। আপনার আরেকটি লাইন সমন্বয় করার প্রয়োজন হতে পারে।

লাইন ভেঙে যাওয়ার উপযুক্ত সময় শনাক্ত করতে, অথবা কখন নতুন লাইন আঁকতে ও সমন্বয় করতে হবে তা বুঝতে, ট্রেডারদের সবসময় ট্রেন্ডের গতিবিধির দিকে মনোযোগী থাকা উচিত।

ট্রেন্ডলাইন কৌশলে কীভাবে ট্রেড করবেন

এখন স্পষ্ট যে, এই কৌশলে নিয়মিত লাইন আঁকা ও সমন্বয় করার ওপর নির্ভর করতে হয়; এভাবে লাইনটি সংকেত হিসেবে কাজ করতে পারে। ট্রেডারদের মনে রাখা উচিত, ভিন্ন কোণে লাইন আঁকলে, সেই লাইন যে দামের বিন্দুগুলোকে ছেদ করে সেগুলোর সামগ্রিক চিত্র বদলে যেতে পারে।

এই ধারণা ব্যবহারের মূল উদ্দেশ্য সব সময় লাইন আঁকা নয়। বরং, ট্রেড নিয়ে বাজারে প্রবেশ করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় ও মানদণ্ড নির্ধারণ করাই এর উদ্দেশ্য। ট্রেডাররা বুঝতে পারবেন, কখন ট্রেন্ডের সঙ্গে আবার তাল মেলাতে হবে, অথবা ভোলাটিলিটি বেড়েছে কি না তা নির্ধারণ করতে নতুন কোনো ইন্ডিকেটর সমন্বয় করতে হবে।

কিছু ট্রেডার ট্রেন্ডলাইনকে সংকেত হিসেবে বিবেচনা করেন না। কিছুটা হলেও তাদের কথা ঠিক। অন্যদিকে, ট্রেন্ডলাইন প্রাইস অ্যাকশন ও ট্রেন্ড সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত তৈরি করতে সাহায্য করে।

সারসংক্ষেপ

সামগ্রিক বড় ট্রেন্ডের অংশ হিসেবে ছোট ট্রেন্ডগুলো অনুসরণ করতে চান, এমন ট্রেডারদের জন্য ট্রেন্ডলাইন ট্রেডিং কৌশল কার্যকর টুল হতে পারে। প্রাইস অ্যাকশনে সবসময় মনোযোগ রাখুন এবং নতুন লাইন সমন্বয়ের জন্য প্রস্তুত থাকুন। আপনাকে ঘন ঘন নতুন লাইন সমন্বয় করতে হতে পারে, বিশেষ করে যদি আপনি মূলত ডে ট্রেডিং স্টাইল অনুসরণ করেন। এ ছাড়া, এই কৌশল আপনাকে সম্ভাব্য লাভজনক ট্রেডিংয়ের সুযোগ শনাক্ত করতে সাহায্য করবে এবং প্রাইস অ্যাকশন সংকেত হিসেবেও ব্যবহার করা যেতে পারে। 

এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।