লগ আউট
Are you sure you want to exist?
Denis Sergienko • আজ

যুক্তরাষ্ট্রের অবসরকালীন ব্যবস্থা তেমন ভালো নয়

যুক্তরাষ্ট্রের অবসরকালীন ব্যবস্থা তেমন ভালো নয়

যুক্তরাষ্ট্রের অবসরকালীন ব্যবস্থা 39 ট্রিলিয়ন ডলারের হলেও, এটি অনেকের প্রত্যাশার মতো ভালো নয়। Mercer CFA Institute Global Pension Index অনুযায়ী, এটি মাত্র C+ গ্রেড পেয়েছে।

এ ছাড়া, সবচেয়ে উন্নত অবসরকালীন ব্যবস্থা থাকা শীর্ষ 10টি দেশের মধ্যেও যুক্তরাষ্ট্র নেই। তালিকায় দেশটির অবস্থান 17তম—আইসল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং বেশি নম্বর পাওয়া অন্যান্য উন্নত দেশের পরে।

শীর্ষে আইসল্যান্ড

আইসল্যান্ড তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। দেশটি জনসংখ্যার বৃহত্তর অংশকে সবচেয়ে অনুকূল ও উদার অবসরকালীন সুবিধা দেয়। দেশটিতে দারিদ্র্যের মধ্যে বসবাসকারী প্রবীণ মানুষের সংখ্যা কম, পাশাপাশি অবসরকালীন আয়ও অন্যতম সর্বোচ্চ। ডেনমার্ক ও নেদারল্যান্ডসও A গ্রেড পেয়েছে।

ইন্ডাস্ট্রির সেরা ট্রেডিং শর্ত
ডিপোজিট বোনাস
সর্বোচ্চ 200% ডিপোজিট বোনাস 
সর্বোচ্চ 200%
স্প্রেড
0 পিপ থেকে স্প্রেড 
0 পিপ থেকে
পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম
এখনই যোগ দিন

অন্যদিকে, আমেরিকায় দারিদ্র্যের হার বেশি। 75 বছর বা তার বেশি বয়সী মার্কিন নাগরিকদের 28% দিন আনে দিন খায়। বিশেষজ্ঞদের মতে, অবসরকালীন ব্যবস্থায় সে অনুযায়ী সংস্কার করা দরকার। বর্তমানে, অবসরের পর যথাযথ আর্থিক নিরাপত্তা পাবেন—এমন ভরসা সবার নেই। এই খাতে প্রায় $40 ট্রিলিয়ন বিনিয়োগ করা হয়েছে, তা বিবেচনায় নিলে বিষয়টি বেশ অদ্ভুত মনে হয়। কেউ ভালো অবস্থায় আছেন, আবার কেউ পিছিয়ে পড়ছেন। পরিস্থিতিতে স্পষ্ট বৈষম্য রয়েছে।

দায় কার?

একদিকে, অবসরকালীন ব্যবস্থাটি সঠিকভাবে গড়ে তোলা হয়নি। অন্যদিকে, কিছু মানুষের কর্মস্থলে অবসরকালীন সঞ্চয় পরিকল্পনাও নেই, যা দীর্ঘমেয়াদে অবসরকালীন সুবিধার অন্যতম প্রধান উপায়। মোট কর্মীর মাত্র অর্ধেকের (আরও নির্দিষ্ট করে বললে 53%) নিয়োগকর্তার দেওয়া অবসরকালীন সঞ্চয় পরিকল্পনায় অংশ নেওয়ার সুযোগ আছে। 2020 সালে, অর্ধেকেরও বেশি আমেরিকান অবসরকালীন সঞ্চয় পরিকল্পনার আওতার বাইরে ছিলেন।

দেখা যাচ্ছে, আরও বেশি কর্মী অফিস বা কর্মস্থলের বাইরে অবসরকালীন সঞ্চয় করতে পছন্দ করছেন। আমরা আগেও আপনাকে এমন এক ব্যক্তির গল্প বলেছি, যিনি অবসরকালীন সঞ্চয়ের জন্য $1 million জমাতেপেরেছিলেন 35 বছর বয়সে। তার পরামর্শগুলো দেখে নিন—ব্যাংক অ্যাকাউন্টে ভালো অঙ্কের টাকা নিয়ে কীভাবে আগেভাগে অবসর নিতে পারেন।

সঞ্চয়ে ঘাটতি এড়াতে আপনি এখনই সঞ্চয় শুরু করতে পারেন। MTrading-এ অল্প কয়েক সেন্ট দিয়েই সঞ্চয় ও বিনিয়োগ শুরু করতে পারবেন, যাতে অবসরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভালো অঙ্কের টাকা থাকে!