আপনারা অনেকেই সম্ভবত অ্যাসিড-টেস্ট রেশিও শব্দটি শুনেছেন, যা আসলে কুইক রেশিওকেই বোঝায়। বিনিয়োগকারীরা এই পরিমাপক ব্যবহার করে একটি কোম্পানির নির্ভরযোগ্যতা এবং দায় অনুযায়ী লভ্যাংশ দেওয়ার সক্ষমতা যাচাই করেন। এখানে লভ্যাংশ বলতে আমরা এমন সম্পদ বোঝাচ্ছি, যা দ্রুত নগদে রূপান্তর করা যায়—যেমন স্বল্পমেয়াদি বিনিয়োগ, বাজারে লেনদেনযোগ্য সিকিউরিটিজ এবং নগদের অন্যান্য সমতুল্য সম্পদ।

এই নিবন্ধে, কুইক রেশিওর সংজ্ঞা আরও বিস্তারিতভাবে জানব—এটি কীভাবে কাজ করে, সেই সঙ্গে কীভাবে হিসাব করতে হয় তাও। কয়েকটি সহজ উদাহরণের পাশাপাশি একটি সহজ সূত্র কীভাবে ব্যবহার করতে হয়, তা শিখবেন।
আগেই বলা হয়েছে, কুইক রেশিও হলো একটি কোম্পানির স্বল্পমেয়াদি দায় মেটানোর সক্ষমতা পরিমাপের একটি উপায়। এ ক্ষেত্রে স্বল্পমেয়াদি বিনিয়োগকে দ্রুত সম্পদও বলা হয়। এগুলোর সাধারণত তারল্য বেশি থাকে। কুইক রেশিও হিসাব করতে আপনাকে বিবেচনায় নিতে হবে:
সূত্রটি বেশ সহজ। 1, 2 ও 3 নম্বরের যোগফলকে 4 নম্বর দিয়ে ভাগ করতে হবে।



এই হিসাবের জন্য বিশেষ জ্ঞান বা দক্ষতার প্রয়োজন নেই। উপরে বলা হিসাবের ফল 1-এর কম হলে, তা বোঝায় যে চলতি দায় মেটানোর মতো কোম্পানিটির কার্যত কোনো তারল্যসম্পন্ন সম্পদ নেই। অন্য কথায়, সম্ভাব্য বিনিয়োগের জন্য এই কোম্পানিকে বিবেচনা করার সময় আপনার খুব সতর্ক থাকা উচিত।
অন্যদিকে, কোনো কোম্পানির কুইক রেশিও 1 হলে, তার অর্থ হলো সব তারল্যসম্পন্ন সম্পদের যোগফল কোম্পানিটির চলতি সম্পদের সমান। এটি বিনিয়োগকারীদের জন্য একটি ভালো লক্ষণ, কারণ দীর্ঘমেয়াদি সম্পদ বিক্রি না করেই চলতি ঋণ পরিশোধ করার মতো যথেষ্ট সম্পদ কোম্পানিটির রয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা এবং সম্ভাব্য বৈচিত্র্যের মাত্রা বজায় রাখা সম্ভব। কুইক রেশিও 1-এর বেশি হলে বোঝায়, কোম্পানিটির দ্রুত সম্পদের পরিমাণ চলতি দায়ের চেয়ে বেশি।
নোট: কোম্পানির কুইক রেশিও বাড়লে তার তারল্যও বাড়ে। এটি শুধু বিনিয়োগকারীদের জন্যই নয়, ঋণদাতাদের জন্যও ভালো লক্ষণ—তারা আশা করেন, কোম্পানি দ্রুত ঋণ পরিশোধ করবে। তবে, উচ্চ রেশিও সব সময় ভালো নয়। এর অর্থ হতে পারে, নগদ জমে আছে, কিন্তু তা ঋণ পরিশোধে, পুনর্বিনিয়োগে বা অন্য কোনো উৎপাদনশীল কাজে ব্যবহার না হয়ে পড়ে আছে।
ধরা যাক, একটি কাল্পনিক কোম্পানি ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণের আবেদন করছে। কুইক রেশিও হিসাব করতে আপনার একটি বিস্তারিত ব্যালান্স শিট প্রয়োজন হতে পারে। কাল্পনিক কোম্পানিটির ব্যালান্স শিট নিচে দেওয়া হলো:
হিসাবটি হবে: $10,000 + $2,000 + $500 + $10,000 + $4,000/$15,000 = 1.16
কুইক রেশিওর মান থেকে বোঝা যায়, কোম্পানিটি তার তরল ও দ্রুত নগদায়নযোগ্য সম্পদ ব্যবহার করে সব চলতি দায় পরিশোধ করতে সক্ষম কি না—এবং পরিশোধের পরও কিছু সম্পদ অবশিষ্ট থাকবে কি না।
এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।